,

পরীমনি-তামিমের বাগদান সম্পন্ন

news-image

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে দীর্ঘদিনের প্রেমিক তামিমের সাথে বাগদান সম্পন্ন করেছেন তিনি।

দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাজধানী ঢাকায় বৃহস্পতিবার তাদের বাগদান সম্পন্ন হয়।

চিত্রনায়িকা পরীমনি বলেন, কোনও এক ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসের দিনে আমাদের বিয়ে হবে।

তিনি বলেন, ‘দুই পরিবারের উপস্থিতিতে বাসায় বসে বাগদান হয়। এখনো অনেকগুলো প্রোগ্রাম বাকি রয়েছে। সেগুলো সবাইকে সঙ্গে নিয়ে করতে চাই। বিয়ের জন্য আমার আর একটু পরিপক্কতা লাগবে।’

তামিম হাসান একটি জাতীয় দৈনিক পত্রিকার বিনোদন প্রধানের দায়িত্ব পালন করছেন। এছাড়া একটি বেসরকারি রেডিও স্টেশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘লাভগুরু’র উপস্থাপকও তিনি।

২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেম আর ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি তাদের বাগদান সম্পন্ন হলো। গোপনে পরীমনি আর তামিমের বিয়ে হয়েছে বলে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল।

পরীমনি ও তামিম ফেসবুকে নানা মুহূর্তের ছবি পোস্ট করেছেন এর আগে। তবে সম্পর্কটা ঠিক কতদূর এগিয়েছে তা নিয়ে খোলাখুলি বলছিলেন না কেউই। অবশেষে তাদের বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা এলো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা