,

সোহরাওয়ার্দীর আড়াইশ রোগী ঢামেক হাসপাতালে

news-image

নিউজ ডেস্ক : শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আনুমানিক আড়াইশ রোগী চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। ওই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় এই রোগীদের ঢামেক হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম নাসির উদ্দীন।

তিনি বলেন, ঢামেক সবসময়ই চিকিৎসাসেবা গ্রহণকারীদের সেবা দিতে প্রস্তুত থাকে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও সবার আন্তরিক চেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করা গেছে। তবে ঘটনার শুরুতেই স্বাস্থ্য অধিদফতর থেকে মেসেজ আসে, প্রস্তুত থাকুন। রোগী আসতে পারে।

‘কিছুদিন আগে আমরা ওয়ান স্টপ সার্ভিস চালু করেছি। যেখানে একই ছাদের নিচের সব ধরনের সেবা দেওয়া হয়। সোহরাওয়ার্দীর রোগীরা দ্রুত আমাদের এখানে এসে সেই ওয়ান স্টপ সার্ভিস পেয়েছেন। আনুমানিক আড়াইশ সেবাপ্রার্থী এই সেবা পেয়েছেন।’

একেএম নাসির উদ্দিন বলেন, রোগীদের মধ্যে দুই একজনকে জরুরি ও দ্রুত সেবা দিতে পারায় তাদের লাইফ সেভ করা গেছে। একজনকে জরুরি বিভাগেই আইসিইউ সেবা দেওয়া হয়েছে। আরো কয়েকজন বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে জরুরি বিভাগ ঘুরে দেখা যায়, বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, শিক্ষানবীশ চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা সোহরাওয়ার্দীর রোগীদের সেবা দিচ্ছেন। তাদের সহায়তা করছেন অন্যান্যরা, মেডিকেল রিপোর্টাররাও সহায়তা করছেন।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ঢামেক শাখা সভাপতি মো. কামাল হোসেন পাটোয়ারী জানান, ঢামেকে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে রোগী আসার সঙ্গে সঙ্গে প্রায় শতাধিক নার্স তাদের সেবা দেন। এখনও তাদের দেখভাল করছেন তারা। বাংলানিউজ

এর আগে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে হাসপাতালের একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর