,

দ্বিতীয় ওয়ানডেতে খেলতে বাংলাদেশ দল ক্রাইস্টটার্চে

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু টাইগারদের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় হার। তবে এই হার নিয়ে ভাবছে না। আত্মবিশ্বাস নিয়েই এরই মধ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা।

নেপিয়ার ও ক্রাইস্টচার্চের আবহাওয়া অনেকটা এক হলেও বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা মাঠ। কারণ হাগলি ওভালের এই মাঠে শনিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। এর আগে কেবল একটি ম্যাচ খেলেছে এই মাঠে। তবে এই মাঠে স্বাগতিকরা তাদের সবশেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারে। যা টাইগারদের সাহস যোগাতে পারে।

প্রায় ১১ মাস পর ক্রাইস্টচার্চের এই মাঠে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে বরাবরই বোলাররা সুবিধা পেয়ে থাকেন। তবে সেক্ষেত্রে বাংলাদেশ বাড়তি বোলার কাজে লাগাবে কিনা তাই দেখার বিষয়।

১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে