,

কাশ্মীরে বোমা হামলায় ৪০ ভারতীয় নিহত

news-image

অনলাইন ডেস্ক : ফের বড়সড় জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর। বৃহস্পতিবার বিকেলে গাড়ি বোমা হামলায় নিহত হয়েছে ৪০ জন। নিহতরা সবাই ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্য।

বৃহস্পতিবার বিকেলে পুলয়ামায় শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের ওপর সিআরপিএফের জওয়ানদের বহনকারী দুটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। হামলার দায় স্বীকার করেছে জঈশ-ই-মহম্মদ। জঙ্গি হামলার পরই পুরো রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।

হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার পর জরুরি বৈঠকে বসেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়— সকলেই হামলার নিন্দা করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জানা গিয়েছে, এ দিন পুলওয়ামা জেলার শ্রীনগর-অনন্তনাগ হাইওয়ের উপর দিয়ে জম্মু থেকে শ্রীনগর এগোচ্ছিল সিআরপিএফ-এর ৫০টি গাড়ির কনভয়। পথে গোরিপোরার কাছে আইইডি বোঝাই এসইউভি নিয়ে জওয়ানদের বাসে ধাক্কা মারে জঙ্গিরা। সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলিও চালায় বলে দাবি পুলিশের।

যে শ্রীনগর-অনন্তনাগ হাইওয়ে-তে বিস্ফোরণ ঘটানো হয়েছে, সর্বদা কড়া নিরাপত্তায় মোড়া থাকে সেটি। এ দিন বিস্ফোরণের সময়ও রাস্তায় টহল দিচ্ছিল সিআরপিএফ, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনার একটি বাহিনী। তাদের নজর এড়িয়ে কীভাবে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে এই ঘটনা ঘটাল জঙ্গিরা, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর