,

রামপালে বোমা হামলায় বিএনপি নেতা নিহত

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উজলকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাজা মঈন উদ্দিন আক্তার (৬০) সন্ত্রাসীদের বোমা হামালায় নিহত হয়েছেন। এ সময় বোমার আঘাতে তার ছোট ভাই বাবলা (২৬) আহত হন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতা খাজা মঈন উদ্দিন আক্তার উজলকুড় ইউনিয়নের ভরসাপুর বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী এসে তাকে লক্ষ করে বোমা নিক্ষোপ করে দ্রুত পালিয়ে যায়। সন্ত্রাসীদের ছোড়া বোমা বিকট শব্দে বিষ্ফোরিত হয় এবং চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত এই নেতাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন। জনপ্রিয় এ বিএনপি নেতা ৩ বার উজলকুড় ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, দুর্বৃত্তদের বোমা হামলায় বিএনপি নেতা ও উজলকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাজা মঈন উদ্দিন আক্তর নিহত হয়েছেন। তিনি রামপালের উজলকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মৃত শেখ সোবাহান আলীর ছেলে। তার বাড়ী উজলকুড়ের বামনদহর গ্রামে।

নিহতের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি উজলকুড় ইউনিয়নের ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এর আগেও তার উপর একাধিকবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনাকে ঘিরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । তবে, এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১