,

আগুনের সূত্রপাত স্টোর রুম থেকে : ফায়ার সার্ভিস

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের সূত্রপাত স্টোর রুম থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে পূর্ণ তদন্ত করে আগুন লাগার বিষয়টি বিস্তারিত জানানো যাবে জানিয়েছেন ফায়ার সার্ভিসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আলী আহম্মেদ খান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ শুরু করে। আগুন পরিপূর্ণভাবে নেভানোর চেষ্টা চলছে। আগুন আমাদের অনেকটা নিয়ন্ত্রণে আছে। আমরা এখন ধোঁয়া কমানোর চেষ্টা চালাচ্ছি। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি রেডক্রিসেন্ট, ভলান্টিয়ার ও হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা রোগীদের আশপাশের হাসপাতালে স্থানান্তরে সহায়তা করে।

সন্ধ্যায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর ১৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

আগুন লাগার পর রোগী ও তার স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইসিইউ ও মুমূর্ষু রোগীদের আশপাশের হাসপাতাল ও ক্লিনিকে স্থানান্তরিত করা হয়েছে। সাধারণ রোগীদের বের করে আনা হয় হাসপাতালের সামনের মাঠে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

রোগীদের চিকিৎসায় ডাক্তার, কর্মচারী, মেডিকেল শিক্ষার্থী ও ভলেন্টিয়াররা কাজ করে যাচ্ছেন। হাসপাতালে যথেষ্ট পরিমাণ অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছেন। বিডি প্রতিদিন/

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো