,

সোহরাওয়ার্দীর আগুন নিয়ন্ত্রণে, রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে

news-image

নিউজ ডেস্ক : প্রায় দুই ঘণ্টা পর রাত ৮টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন লাগার পর সব রোগীকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগরের এই হাসপাতালে আগুন লাগে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহাদাত দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণের জন্য মোট ১১টি ইউনিট কাজ করেছে বলেও জানান তিনি।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আগুনে কারও হতাহতের খবর আমরা পাইনি। যত রোগী ছিল, তাদের সবাইকে বের করে আনা হয়েছে।’

হাসপাতালে এক রোগীর স্বজন জানান, আগুনের কথা শোনার পর তিনি ধোঁয়া উড়তে দেখেন। এই পরিস্থিতি দেখে তার রোগীকে বাসায় নিয়ে গেছেন। তবে আরও অনেক রোগী আগুন আতঙ্কে বেরিয়ে আসেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, সোহরাওয়ার্দী হাসপাতালের তৃতীয় তলার ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি একটি জায়গা থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে।

আগুন লাগার পরপরই রোগীদের হাসপাতালের ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অনেক রোগীকেই হাসপাতালের সামনের সড়কে দেখা গেছে। আইসিইউতে থাকা রোগীদেরও সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

তবে সন্ধ্যায় আগুনের সূত্রপাত ঘটার পরপরেই হাসপাতালটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। সোয়া ৭টার দিকে বিদ্যুৎ ফিরে আসে।

এদিকে আগুন লাগার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর