,

ওদের বুঁক ফাঁটা কান্না যেন থামে না – কিন্তু শোনার কেউ নেই (ভিডিও)

news-image

নিউজ ডেস্ক : মানসিক প্রতিবন্ধী ও অসুস্থদের চিকিৎসা দেয়া হয় পাবনা মানসিক হাসপাতালে। প্রতিষ্ঠানটি ‘পাগলা গারদ’ হিসেবে বেশি পরিচিত। তবে ষড়যন্ত্রের শিকার হয়ে বহু নারী সেখানে ভর্তি রয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেখানে ভর্তি থাকা বেশ কয়েকজন নারীর দাবি, প্রকৃতপক্ষে সেখানে তাদের আটকে রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, হাসপাতালে নারীদের ওয়ার্ডে ভর্তি থাকা কয়েকজন নিজেদের সুস্থ বলে দাবি করছেন। তারা বলছেন, তাদেরকে পাগল হিসেবে আখ্যা দিয়ে সেখানে আটকে রাখা হয়েছে। তবে তারা সম্পূর্ণ সুস্থ।

সেখানে ভর্তি থাকা মোছাম্মদ কাফসুরা খাতুন বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আমি কখনোই মানিসিক রোগী ছিলাম না। আমার স্বামী আমাকে ব্যবহার করে টাকা কামাতে চেয়েছিল। আমি রাজি না হওয়ায় সে আমাকে অনেক মারধর করেছে। তার পরেও রাজি না হওয়ায় এখানে জোর করে ভর্তি করে গেছে।

তিনি আরো দাবি করেন, আমার একটা সন্তান ছিল। সে আমার স্বামীর প্রতারণার কারণে মারা গেছে। আমি কাউকে কিছু বলতে পারিনি। কারণ আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম। কিন্তু সে আমাকে ঘরের মধ্যে বন্দ করে রেখে অন্যান্য মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করত।

তিনি আরো বলেন, এখানে যারা রয়েছেন, তাদের সবাই কোনো না কোনোভাবে প্রতারিত হয়ে এখানে এসেছে। আমি এখান থেকে মুক্তি পেতে চাই। আমি আমার স্বামীর মুখোশ খুলে দিতে চাই।

সেখানে ভর্তি থাকা আরো কয়েকজন নারী একই অভিযোগ করেন। তাদের দাবি, তারা প্রতারণার শিকার। তারা মানসিক রোগি নন, তারা সম্পূর্ণ সুস্থ। জোর করে তাদেরকে এখানে আটকে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর