,

ব্রাহ্মণবাড়িয়ান সদরে স্মার্টকার্ড বিতরণকালে হামলা, আহত ৪

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময় স্থানীয়দের হামলায় নির্বাচন কমিশন অফিসের স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমে নিয়োজিত চারজন অস্থায়ীকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি২০১৯) বিকেলে সদর উপজেলার সাদেকপুর সিদ্দিকা আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-ডাটা এন্ট্রি অপারেটর তাজুল ইসলাম (২৮), সহকারী ডাটা এন্ট্রি অপারেটর সেলিম (২৪), শাহাবুদ্দিন (২৬) ও আরিফ (২০)। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) জিয়াউল হক বলেন, স্মার্টকার্ড বিতরণের সময় স্থানীয় কয়েকজন যুবক কেন্দ্রের ভেতরে স্মার্টকার্ডের কাভার বিক্রি করছিল। এসময় ডাটা এন্ট্রি অপারেটর তাজুল ইসলাম কেন্দ্রের ভেতরে কাভার বিক্রি করতে নিষেধ করেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে তাজুলকে মারধর করে।

খবর পেয়ে সহকর্মীরা এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়। পরে পুলিশ হামলার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাত জাহান বলেন, আহতরা সুস্থ হলে তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সুর সম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী পালিত

মহর্ষি মনোমোহনের ১১৭তম প্রয়াণ দিবসে সমাধি মন্দির উদ্বোধন, আনন্দ আশ্রমে ভক্তদের মিলনমেলা

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ