,

সাকিব ফিরছেন দ্বিতীয় টেস্টে!

news-image

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি সাকিব আল হাসান। ইতিমধ্যে ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে তার। টেস্ট সিরিজেও খেলা নিয়ে সংশয় আছে। তবে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে ফেরার প্রত্যাশা করছেন তিনি।

বিপিএল ফাইনালে চোট পেয়ে তিন সপ্তাহ মাঠের বাইরে চলে যান সাকিব। ফলে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে তার নিউজিল্যান্ড যাত্রা ব্যাহত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে জানানো হয়, কিউইদের বিপক্ষে পুরো সিরিজ একরকম শেষ হয়ে গেছে। কারণ, ইনজুরি থেকে সেরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে তার আসতে টাইগারদের দ্বীপদেশটি সফর শেষ হয়ে যেতে পারে।

কিন্তু দ্রুত সেরে উঠছেন সাকিব। তার আঙুলের চোটের উন্নতির অবস্থাও অগ্রগতির দিকে। তাই তিনি মনে করছেন, কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন। ব্যত্যয় ঘটলে তৃতীয় ও শেষ ম্যাচে অংশ নেয়া প্রায় নিশ্চিত।

সাকিব বলেন, শেষ দুই টেস্ট বা তিন নম্বরটা খেলার ইচ্ছা আছে। সম্ভবত পারব। চোট থেকে সেরে ওঠার অবস্থা ভালো। দ্বিতীয়টি না পারলে শেষটা খেলার সম্ভাবনা প্রবল।

তবে বিশ্বসেরা অলরাউন্ডারের ভয় অন্য জায়গায়। টেস্ট ক্রিকেটের ধকল সামলাতে গিয়ে চোটাক্রান্ত হওয়ার প্রবল ঝুঁকি থাকে। অচেনা কন্ডিশনে খেলছে টাইগাররা। যে কেউ এর বলির পাঁঠা হতে পারে। কখন যে কার কী হয়? প্রশ্ন রাখেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে