,

নিকে রক্ষা প্রিয়াংকার

news-image

বিনোদন ডেস্ক : গত বছর বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। বিয়ের পর বেশ ফুর্তিতেই কাটছে তাদের সময়। প্রায়ই তাদের ছবি ঘোরাপাক খায় সোশ্যাল মিডিয়াতে।

বৃহস্পতিবার ভ্যালেন্টাইন ডেতে মুক্তি পাচ্ছে সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াংকা চোপড়া অভিনীত তৃতীয় হলিউড ছবি ‘ইজ নট ইট রোমান্টিক’। এরআগে গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় ছবিটির প্রিমিয়ার। এসময় স্বামী নিক জোনসকে সঙ্গে নিয়ে হাজির হন ‘দেশি গার্ল’ খ্যাত এ অভিনেত্রী।

কলকাতার পত্রিকা জি-নিউজ জানায়, ওইদিন প্রিমিয়ারে হাজির হয়েছিলেন একঝাঁক তারকা। তাদের মধ্যে ছিলেন মাইলি সাইরাস, রেবেল উইলসনরা। কিন্তু সবার নজর কেড়েছিলেন নিক জোনাস ও প্রিয়াংকা চোপড়া। হাতে হাত ধরে অনুষ্ঠানস্থলে হাজির হন নিকইয়াঙ্কা। তারকাবহুল রাতে তাদের মধুর চুম্বন সবাইকে আকৃষ্ট করে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অনুষ্ঠানের একটি দৃশ্য ঝড় তুলে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভক্তদের সামনেই পা পিছলে পড়ে যাচ্ছিলেন প্রিয়াংকা। আর ঠিক সেই মুহূর্তে ত্রাতারূপে আবির্ভূত হন নিক। পিছলে পড়ে যাওয়া থেকে স্ত্রীকে রক্ষা করেন তিনি। প্রিয়াংকাকে শক্ত করে তার গাউন ধরে থাকতে দেখা যায়। তবে হাস্যোজ্জ্বল ছিলেন প্রিয়াঙ্কা।

এদিকে প্রিয়াংকার প্রথম দুটি হলিউড ফিল্ম অবশ্য সেভাবে সাফল্য পায়নি। তৃতীয় ফিল্ম ‘ইজ নট ইট রোম্যান্টিক’ বক্স অফিসে কতটা সফল হয়, এখন সেটাই দেখার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর