,

ক্লাস নাইনে প্রথম প্রেমপত্র পেয়েছিলাম পাওলি দাম

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। ২০১৭ সালের ৪ ডিসেম্বর অর্জুন দেবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। আজ বিশ্ব ভালোবাসা দিবস। বিয়ের পর দ্বিতীয় ভালোবাসা দিবস উদযাপন করছেন পাওলি। এ উপলক্ষে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

এ বিষয়ে পাওলি দাম বলেন, ‘বিশ্ব ভালোবাসা দিবস নয়, আমার কাছে ছোট থেকেই সরস্বতী পূজার গুরুত্ব অনেক বেশি ছিল। তখন ১৪ ফেব্রুয়ারি উদযাপন করতাম না। আমার স্কুলে সরস্বতী পূজা হতো না তবে ওই দিন ছুটি থাকত। ফলে স্কুলের কোনো স্মৃতি নেই। কিন্তু তাতে আনন্দ কিছু কম হতো না। কারণ সেজেগুজে সকালবেলায়ই বেরিয়ে পড়তাম। বন্ধুদের বাড়ি যেতাম। প্রসাদ খেতাম। আমার মনে আছে, ক্লাস নাইনে প্রথম প্রেমপত্র পেয়েছিলাম। ভালোবাসা দিবসে নয়, সরস্বতী পূজার দিন চিরকুটটি পেয়েছিলাম।’

বিয়ের পরও আলাদা করে ভালোবাসা দিবস উদযাপন করা হয় না এই অভিনেত্রীর। তবে বরকে নিয়ে নৈশভোজে যেতে পারেন তিনি। এছাড়া বিশেষ কোনো পরিকল্পনা করেননি বলেও জানান পাওলি।

পাওলি অভিনীত ‘তৃতীয় অধ্যায়’ সিনেমাটি ৮ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। রোমান্টিক থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন মনোজ মিশিগান। এতে আবির চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। এ প্রসঙ্গে পাওলি দাম বলেন, ‘এ বছরের ভালোবাসা দিবসটি একটি বেশি স্পেশাল। কারণ ভালোবাসার সপ্তাহে মুক্তি পেয়েছে ভালোবাসার সিনেমা ‘তৃতীয় অধ্যায়’। প্রেমের সপ্তাহে প্রেমের সিনেমা ব্যাপারটা দারুণ!’’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর