মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক নেই, সেতু আছে

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : তিন কোটি টাকার সেতুটি ঠাঁই দাঁড়িয়ে। কিন্তু উঠতে মানা। আসলে সেখানে ওঠা সম্ভব নয়। কারণ, সেতু হলেও নির্মাণ হয়নি সড়ক। এই অবস্থায় এলাকাবাসীর ক্ষোভ চরমে।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলাকে দুই ভাগে বিভক্ত করে রাখা নোয়াই নদী পারাপারে প্রায় দেড় বছর আগে নির্মাণকাজ শেষ হয়েছে সেতুটির। কিন্তু এর সংযোগ সড়ক এখনো হয়নি।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর অধিদপ্তরের অধীনে নির্মাণ করা স্থাপনাটি কবে পূর্ণাঙ্গ হবে সেই ধারণাও নেই স্থানীয় কর্মকর্তাদের। এমনকি সংযোগ সড়ক নির্মাণ না করার যৌক্তিক কোনো ব্যাখ্যাও নেই। সেতুর সঙ্গে সড়ক নির্মাণের প্রকল্প একসঙ্গে না নেওয়ারও কোনো বক্তব্য নেই।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ৭২.০৬ মিটার দৈর্ঘ্যরে সেতুটি নির্মাণকাজ উদ্বোধন হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সে সময়ের সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন।

দুই জোটি ৯৭ লাখ ১৬ হাজার ৭৪৩ টাকায় সেতুটির নির্মাণকাজ শেষ হয় এক বছরের মাথায়। কিন্তু তখন থেকেই এটি পড়ে আছে সেভাবেই।

অল্প সময়ে সেতুটি নির্মাণ হওয়ায় স্থানীয় এলাকাবাসী ধারণা করেছিল দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। কিন্তু সেটি হয়নি। ফলে দুর্ভোগ আরও বেড়েছে। কারণ, সেতুর সংযোগ সড়ক না হওয়ায় নদীর দুই তীরে দীর্ঘ সড়কটিও পাকা করা হচ্ছে না।

ফলে মেঘনা পানান পর্যন্ত বিশাল এলাকার জনগোষ্ঠী হেঁটে শহরে আসছে। প্রবীণ আর রোগীদের হাসপাতালে আনতে ভোগান্তি বাড়ে আরও বেশি।

আলোকদিয়া গ্রামের মহিউদ্দিন ও ফজল মিয়াসহ স্থানীয়রা সেতুটিকে ব্যবহার উপযোগী করতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

নাগরপুর উপজেলা প্রকৌশলী শাহিনুর ইসলাম বলেন, মামলা-মোকদ্দমার জন্য সেতুর কাজ শেষ হচ্ছে না। তবে কে মামলা করেছে আর সেটি কেন, সে ব্যাপারে কোনো তথ্য জানাননি এই প্রকৌশলী। যদিও সংযোগ সড়কের কাজ দ্রুত নির্মাণের আশ্বাস দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক