,

জয়া আহসানের সৌন্দর্য রহস্য ভিডিওতে ভাইরাল

news-image

বিনোদন প্রতিবেদক : দিন দিন জনপ্রিয়তা বাড়ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। রূপ ও অভিনয় গুণে তিনি মাতিয়ে চলছেন সিনেমাপ্রেমীদের।

সম্প্রতি ভাইরাল হলো এই অভিনেত্রীর একটি ভিডিও। সেখানে দেখা গেল শরীরচর্চায় ব্যস্ত তিনি। শারীরিকভাবে ফিট থাকার কসরতে মনোযোগ তার।

বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান টলিউডেও সমান জনপ্রিয়। ৪৬ বছরের অভিনেত্রীর গ্ল্যামার যেন দিন দিন বাড়ছে। নিয়মিত জিমে সময় কাটান তিনি। শরীরী কসরতেই জয়া এমন ফিট। ভাইরাল হওয়া সেই ভিডিওতে যেন তারই প্রমাণ দিলেন জয়া।

এই মুহূর্তে জয়া বাংলাদেশে। সেখানকার রুসলান স্টুডিওতে শরীরচর্চা করতে দেখা গেল তাকে। নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুকে সেটি শেয়ার করেন তিনি। ভিডিওটির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘অল প্রগ্রেস টেকস প্লেস আউটসাইড দ্য কমফোর্ট জোন’।

সর্বশেষ জয়া আহসানকে দেখা গেছে ‘দেবী’ সিনেমায়। এখানে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও হাজির হয়েছেন তিনি।

বর্তমানে মুক্তির অপেক্ষায় তার বেশকিছু ছবি। তার মধ্যে উল্লেখযোগ্য ‘বৃষ্টি তোমাকে দিলাম’।

https://www.facebook.com/Jaya.Ahsan.07/videos/2128600877227603/?t=59

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর