,

আবারও মধুর ক্যান্টিনে এলেন ছাত্রদল নেতারা

news-image

নিউজ ডেস্ক : ডাকসু নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এসেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে ঢাবি ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী ২০-২৫ জন নেতাকর্মী সঙ্গে নিয়ে মধুর ক্যান্টিনে আসেন। পরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসানও মধুতে আসেন।

মধুতে আগে থেকেই অবস্থান করছেন ছাত্রলীগের নেতাকর্মীরাও। এছাড়া ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সেখানে ছিলেন। তবে কোনো পক্ষই কোনো ধরণের স্লোগান এবং অন্য কর্মকাণ্ডে অংশ নেয়নি। এসময় তারা নীরবেই চা পান করেন।

নয় বছর পর গতকাল বুধবার ছাত্রদলের নেতাকর্মীরা প্রথম ক্যাম্পাসে আসা শুরু করেছেন। দীর্ঘদিন ধরে বৈরিতা থাকলেও ছাত্রলীগের নেতাকর্মীরাও তাদেরকে স্বাগত জানিয়েছেন। এদিন ছাত্র ইউনিয়নসহ অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সঙ্গে কুশল বিনিময় করেন তারা।

সর্বশেষ ছাত্রদল মধুর ক্যান্টিনে এসেছিল ২০১০ সালের ২১ জুন। আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর