,

উপজেলা নির্বাচন: অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সিইসির

news-image

নিউজ ডেস্ক : উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্বাচন পরিচালনা কর্মকর্তাদের কোনোরকম আপস না করতে সতর্ক করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনের এক বিশেষ ব্রিফিংয়ে প্রধান অতিথর বক্তৃতায় এ নির্দেশনা দেন তিনি।

সিইসি বলেন, কোনো দলের প্রার্থীদের সঙ্গে আপস করা যাবে না। দায়িত্ব পালন করতে হবে নিরপেক্ষভাবে। কাউকে সুবিধা দেয়া যাবে না। আইন ও বিধির আলোকে নির্বাচন পরিচালনা করতে হবে।

রিটার্নিং কর্মকর্তার সুপারিশে নির্বাচন বন্ধ করে দেয়া হবে জানিয়ে সিইসি বলেন, পরিবেশ পরিস্থিতি বিবেচনায় রিটার্নিং কর্মকর্তা নির্বাচন বন্ধ করার সুপারিশ করতে পারেন। কমিশন যদি মনে করে সুপারিশের পেছনে যুক্তি আছে, তা হলে ওই সম্পূর্ণ এলাকার নির্বাচন বন্ধ করা যেতে পারে।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম, রফিকুল ইসলাম ও শাহাদাত হোসেন চৌধুরী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর