,

আইএসে যোগ দেয়া সেই স্কুলছাত্রী লন্ডনে ফিরতে চায়

news-image

অনলাইন ডেস্ক : ২০১৫ সালে লন্ডন থেকে পালিয়ে গিয়ে ইসলামিক স্টেট বা আইএসে যোগ দেয়া স্কুলছাত্রী শামীমা বেগম আবারও ব্রিটেনে ফিরতে চায়। তবে, আইএসে যোগ দেওয়া নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনা নেই, বরং নিজের অনাগত সন্তানের জন্য যুক্তরাজ্যে ফিরতে চায় বলে এক ব্রিটিশ গণমাধ্যমকে সে জানিয়েছে।

সিরিয়ার একটি শরণার্থী শিবিরে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে শামীমা জানায়, নিজের চোখের সামনে মানুষের শিরশ্ছেদ করতে দেখেছে। কিন্তু এতে তার মধ্যে কোনো ভয় কাজ করেনি।

বর্তমানের ৯ মাসের অন্তঃসত্ত্বা দাবি করে ব্রিটিশ এই স্কুল শিক্ষার্থী জানায়, মূলত তার অনাগত সন্তানের জন্যই দেশে ফিরতে চায়। শামীমার দাবি, তার আরও দুই সন্তান ছিল, কিন্তু তারা মারা গেছে।
আইএসে যোগ দিতে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে বেথনাল গ্রিন একাডেমির শিক্ষার্থী শামীমা বেগম, আমিরা অ্যাবেস এবং খাদিজা সুলতানা যুক্তরাজ্য ছাড়েন। এ সময় শামীমা ও আমিরার বয়স ১৫ এবং খাদিজার বয়স ছিল ১৬।

তার সঙ্গে আইএসে যোগ দেয়া অপর দুই সহপাঠীর সম্পর্কে শামীমা জানায়, তার এক বন্ধু বোমা হামলায় মারা গেছে এবং অন্য একজন কোথায় আছে তার জানা নেই। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর