,

পাকিস্তানে আজ ‘বোন দিবস’

news-image

অনলাইন ডেস্ক : ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইন’স ডে’ নয়, ‘সিস্টার’স ডে’ হিসেবে পালন করতে হবে! এমনই একটি অদ্ভুত নির্দেশিকা জারি করা হয়েছিল পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। ফয়জলাবাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য জাফর ইকবাল রনধাওয়া এই আদেশ জারি করে। সেই অনুযায়ী আজ বোন দিবস সেখানে।

ইসলামের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করতেই এই পদক্ষেপ বলে জানা গেছে। এমনকি ওই দিনে মেয়েদের উপহার হিসেবে কী দেওয়া হবে, সেই নির্দেশিকাও দেওয়া হয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে। সহ-উপাচার্যসহ বাকি কর্মকর্তাদের মিলিত সিদ্ধান্ত অনুযায়ী ওই দিন মেয়েদের উপহার হিসেবে দেওয়া যেতে পারে ওড়না ও গা’ঢাকা পোশাক। এমনকি পাকিস্তানের সংস্কৃতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বোনদের পাকিস্তানের মানুষেরা কতটা ভালোবাসে, সেটা প্রকাশ্যে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। স্বামী-স্ত্রী অথবা প্রেমিক-প্রেমিকাদের মধ্যেকার ভালোবাসার থেকেও ভাই-বোনের সম্পর্ক মহৎ বলে জানানো হয় এই বিজ্ঞপ্তিতে।

তবে এই প্রথম বার নয়, এর আগেও ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশিকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সমস্ত রকম ভ্যালেন্টাইন’স ডে উদযাপনের ওপরে। সংবাদমাধ্যমের উপরেও ভ্যালেন্টাইন’স ডে-র প্রচারের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সূত্র- দ্য ডন, আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর