,

ফরিদপুরে পয়লা ফাল্গুনে হোটেলে গিয়ে ২৯ তরুণ-তরুণী ধরা

news-image

ফরিদপুর প্রতিনিধি : পয়লা ফাল্গুনে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আবাসিক হোটেল থেকে ৩১ জন তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২৯ তরুণ-তরুণীকে কারাগারে পাঠানো হয়েছে। আর দুইজন স্কুলছাত্রী, যাদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের সেফহোমে পাঠানো হয়েছে।

পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে অসামাজিক কাজ প্রতিরোধে বুধবার সকাল থেকে ফরিদপুর শহরে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এরপর দুটি আবাসিক হোটেল থেকে ৩১ তরুণ-তরুণীদের আটক করা হয়। দুপুরের দিকে তাদের কারাগারে পাঠানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পারভেজ মল্লিক।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের কাছে অভিযোগ রয়েছে ফরিদপুর শহরের বেশ কয়েকটি আবাসিক হোটেল প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ চলছে। এ অভিযোগের ভিত্তিতে শহরের রংধনু আবাসিক হোটেল ও হোটেল গুলশান প্যালেসে অভিযান চালানো হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম পারভেজ মল্লিক বলেন, সুন্দর, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত শহর গড়তে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। আটক ৩১ জনের মধ্যে ২৯ জনের প্রত্যেককে দণ্ডবিধির ২৯৪ এর ‘ক’ ধারা মোতাবেক ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

তিনি আরও বলেন, আটকদের মধ্যে দুইজন স্কুলছাত্রী, যাদের বয়স ১৮ বছরের নিচে। তাই তাদের সেফহোমে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর