,

বিচারপতিকে অসম্মান করায় সাবেক জেলা জজের জেল-জরিমানা

news-image

নিউজ ডেস্ক : নিয়ম অনুযায়ী প্রটোকল না দিয়ে এক বিচারপতিকে অসম্মান করায় দোষী সাব্যস্ত হয়েছেন ফেনীর সাবেক জেলা জজ ফিরোজ আলম। এই অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডও ভোগ করতে হবে তাকে। একই সঙ্গে বিচারপতিদের সঙ্গে কী রকম আচরণ করতে সে বিষয়ে একটি নীতিমালা তৈরি করার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে একই ঘটনায় ফেনী জেলা জজ আদালতের নাজির ও নায়েবে নাজিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তারা।

সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাফি আহমেদ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেনীর সাবেক জেলা জজের বিরুদ্ধে আদালত অবমাননা সংক্রান্ত মামলায় জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার বিচারপতি ওবায়দুল হজসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্টে বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর