,

প্রধানমন্ত্রী আগামীকাল জার্মানি ও আমিরাত সফরে যাচ্ছেন

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ছয়দিনের সফরে জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মিউনিক নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী প্রথমে জার্মানি যাবেন। জার্মানি থেকে তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫-১৭ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে ৫৫তম সম্মেলনে অংশ নেবেন।

ওই সময় প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

এই সম্মেলনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরো শক্তিশালী করবে। উজ্জ্বল হবে দেশের ভাবমূর্তিও।

জার্মানির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭-১৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। ১৭ ফেব্রুয়ারি আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তিনি। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর