,

নয় বছর পর মধুর ক্যান্টিনে ছাত্রদল

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতের অংশ হিসেবে দীর্ঘ প্রায় ৯ বছর পর মধুর ক্যান্টিনে গেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার এবং সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকীর নেতৃত্বে ২০-২২ জনের একটি গ্রুপ মধুর ক্যান্টিনে আসেন।

তারা ডাকসু নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান জানাতে সেখানে সংবাদ সম্মেলন করবেন।এদিকে ছাত্রদলের নেতাকর্মীদের আগমনের খবর পেয়ে আগে থেকেই মধুর ক্যান্টিন এলাকায় অবস্থান নেন ক্ষমতাসীন ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীদেরও এসময় মধুর ক্যান্টিন এলাকায় দেখা যায়।ছাত্রদলের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে প্রবেশ করেই প্রথমে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনকে জড়িয়ে ধরেন। এরপর তারা ছাত্র ইউনিয়ন এবং ছাত্রফ্রন্টের নেতাকর্মীদের সঙ্গেও কুশল বিনিময় করেন এবং মধুর ক্যান্টিনের এক পাশে অবস্থান নেন।

এরআগে, গত ৭ ফেব্রুয়ারি প্রায় নয় বছর পর ঢাবিতে প্রথম মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ওইদিন সকালে ছাত্রদলের নেতাকর্মীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে জড়ো হন। এরপর তারা একঘণ্টা উপাচার্যের সঙ্গে বৈঠক করেন। তারা এসময় ডাকসু নির্বাচন তিন মাস পেছানোসহ সাত দফা দাবিতে ভিসিকে স্মারকলিপি প্রদান করেন। সেখান থেকে বেরিয়ে পরে তারা ক্যাম্পাসে মিছিল করেন। মিছিলে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, ২০১০ সালের জানুয়ারি মাসে ছাত্রদল সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে। ওই বছরের ১৮ জানুয়ারি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করলে ছাত্রলীগের হামলার মুখে পড়ে। তখন সে সময়ের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এরপর আর ছাত্রদলকে ক্যাম্পাসে মিছিল করতে দেখা যায়নি। তবে এর পরের বছর (২০১১) ওই হামলার এক বছর পূর্তিতে হামলাকারীদের বিচারের দাবিতে ছাত্রদল শাহবাগ থেকে মিছিল বের করে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে। তবে পুলিশি বাধার কারণে ছাত্রদলের সেই চেষ্টা ব্যর্থ হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর