,

বাংলাদেশ ২৩২ রানে অলআউট

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ২৩২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে মিথুনের ৬২, সাইফুদ্দিনের ৪১ ও মাহমুদুল্লাহ ৩০ রানে উপর ভর করে এই রান করে বাংলাদেশ।

এর আগে একটা সময় মনে হচ্ছিল কত দ্রুত গুটিয়ে যাবে বাংলাদেশের ব্যাটিং! কিন্তু মোহাম্মদ মিঠুন আর মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটের ভরসায় নেপিয়ারের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ডের সামনে সম্মানজনক এক সংগ্রহ ছুঁড়ে দিতে।

মূল নায়ক মিঠুনই। দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে অবিচল আস্থায় দাঁড়িয়ে লড়াই করছেন তিনি। সঙ্গে সাইফউদ্দিন। এই দুজন ৮৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে দুইশ পার করিয়ে দিয়েছেন। তিনি অপরাজিত ৫৪ রানে, সাইফউদ্দিন আউট হয়েছেন আছেন ৪১ রানে। মিঠুন ৮২ বলে ৪টি বাউন্ডারি সাহায্যে করেছেন এই রান। সাইফ ৫৮ বলে মেরেছেন ৩ বাউন্ডারি। এই দুজন পুরো ৫০ ওভার খেলে আসতে পারলে আড়াইশ ছুঁই ছুঁই একটা সংগ্রহের আশা মাশরাফি বিন মুর্তজা করতেই পারেন।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুই কিউই ফাস্ট বোলার ম্যাট হেনরি আর ট্রেন্ট বোল্টের তোপের মুখে পড়ে বাংলাদেশ। ৫ রানের মাথায় ফেরেন ওপেনার তামিম ইকবাল। সৌম্য ২২ বলে ৩০ রান করে কিছুটা পাল্টা দিয়েছিলেন। কিন্তু তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। লিটন ফেরেন তামিমের পরপরই, হেনরির বলে বোল্ড হয়ে। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ কেউই নির্ভরতা দিতে পারেননি। যখন খুব অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কা, ঠিক তখনই হাল ধরেন মিঠুন। প্রথমে মেহেদী হাসান মিরাজ, পরে সাইফউদ্দিনকে নিয়ে তিনি বাংলাদেশকে নিয়ে গেছেন সম্মানজনক একটা জায়গা। মিরাজের সঙ্গে তাঁর জুটিটি ছিল ৩৭ রানের। সাইফউদ্দিনের সঙ্গে জুটিটা তো ম্যাচের গতিপ্রকৃতি পাল্টে দেওয়ারই।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে