,

মাদক সম্রাট গুজমান যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় মাদক চক্র ‘সিনালোয়া’র প্রধান ও মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ওয়াকিন ‘এল চাপো’ গুজমানকে মাদক পাচার মামলায় ১০টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন নিউ ইয়র্কের ফেডারেল আদালত। তার সাজা এখনো ঘোষণা করা না হলেও আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই মাদক মাফিয়ার বিরুদ্ধে কোকেন এবং হেরোইন সরবরাহসহ অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রাখা এবং অর্থপাচারের মতো অনেকগুলো অপরাধের অভিযোগ ছিল। এসব অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে।

গুজম্যান ১৯৯৩ সালে প্রথম দফায় গুয়াতেমালায় গ্রেফতার হন। ২০০১ সালে জেল পালান। দ্বিতীয় দফায় ২০১৪ সালে গ্রেফতার হন তিনি। ২০১৫ সালে মেক্সিকোর একটি কারাগার থেকে সুরঙ্গ দিয়ে পালিয়ে যাওয়ার পাঁচ মাস পর আবার গ্রেফতার হন মাদক সম্রাট হিসেবে পরিচিত ওয়াকিন গুজমান। পরে ২০১৭ সালে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।

মার্কিন রাষ্ট্রপক্ষীয় আইনজীবীদের বক্তব্য, যুক্তরাষ্ট্রে মাদকের সবচেয়ে বড় সরবরাহকারী এই চক্রটি। টানা এগারো সপ্তাহের বিচারিক কাজ শেষে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের একটি আদালত গুজমানকে দোষী সাব্যস্ত করে রায় দেন।

রায় ঘোষণার সময় গাঢ় রঙা স্যুট-জ্যাকেট ও টাই পরে বসে থাকা গুজমানের চেহারা পুরোপুরি নির্লিপ্ত ছিল বলেও জানিয়েছে সিবিএস।

গুজমানের সহযোগীদের অনেকেই তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর