,

বাংলাদেশের রেটিং বাড়ানোর সুযোগ

news-image

স্পোর্টস ডেস্ক : বুধবার থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আসন্ন এ সিরিজে সফরকারীদের সামনে সুযোগ থাকছে রেটিং বাড়ানোর। একইসাথে র‍্যাঙ্কিংয়ের উপরের ধাপে আরোহণ করতে সুযোগ থাকছে অস্ট্রেলিয়ার সাথে রেটিং ব্যবধান কমানোরও।৩ টেস্ট ও ওয়ানডে খেলতে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ।

বর্তমান আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১১১ রেটিং নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে কিউইদের চেয়ে ১৮ রেটিং কম নিয়ে তালিকার সপ্তমস্থানে অবস্থান বাংলাদেশের।

ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে কেমন হবে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দৃশ্যপট?বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতলে: আসন্ন সিরিজটি যদি বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিততে সক্ষম হয় সেক্ষেত্রে বাংলাদেশের নামের পাশে ৪ রেটিং যুক্ত হবে। এর ফলে তালিকার উপরে থাকা অস্ট্রেলিয়ার সাথে রেটিং ব্যবধান কমে আসবে তিনে। পক্ষান্তরে ৪ রেটিং পয়েন্ট হারাবে কিউইরা। তবে এতে অবস্থানের পরিবর্তন ঘটবে না বাংলাদেশ কিংবা নিউজিল্যান্ডের কারোর-ই।

বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলে: স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও রেটিংয়ে উন্নতি হবে বাংলাদেশের। সেক্ষেত্রে মাশরাফিদের পাশে যুক্ত হবে ২ রেটিং। যার ফলে ৯৫ রেটিং পয়েন্টের অস্ট্রেলিয়ার সাথে টাইগারদের ব্যবধান কমে আসবে ৫ পয়েন্টে। এক্ষেত্রে ২ রেটিং হারাবে কিউইরা। এর ফলে তাদের রেটিং কমে দাঁড়াবে ১০৯-এ।

নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে জিতলে: সফরকারীদের বিপক্ষে ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিলে ব্ল্যাকক্যাপসদের রেটিং বাড়বে না। তবে সিরিজ শুরুর আগে নিজেদের নামের পাশে থাকা ১১১ রেটিং নিয়েই সিরিজ শেষ করতে পারবে দলটি।

অন্যদিকে একই পরিণতি হবে বাংলাদেশেরও। অর্থাৎ ৯৩ রেটিং নিয়ে সেক্ষেত্রে সিরিজ শেষ করবে টাইগাররাও।

নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে জিতলে: বুধবার থেকে শুরু হতে যাওয়া সিরিজটিতে বাংলাদেশকে ধবলধোলাই (হোয়াইটওয়াশ) করতে পারলে রেটিং বাড়বে কিউইদের। এক্ষেত্রে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উপরে থাকায় কিউইদের প্রাপ্তিতে যুক্ত হবে কেবল ১ রেটিং।

পক্ষান্তরে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদে ৩ রেটিং হারাবে সফরকারীরা। সেক্ষেত্রে বাংলাদেশের রেটিং কমে দাঁড়াবে ৯০ রেটিংয়ে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে