,

মুস্তাফিজ বিশ্বসেরার ব্র্যাকেটে

news-image

স্পোর্টস ডেস্ক : টাইগার পেস তারকা মুস্তাফিজুর রহমানকে বিশ্বের সেরা বোলারদের কাতারে রেখেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ স্টিভ রোডস। আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ের সেরা দশে থাকা মুস্তাফিজকে নিয়ে প্রত্যাশার পারদ বেশ উঁচুতে তাঁর।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন সাংবাদিকদের সাথে আলাপকালে রোডস জানিয়েছেন মুস্তাফিজ থাকবেন তাদের দলের পরিকল্পনার অনেকাংশ জুড়ে। মুস্তাফিজের ভূয়সী প্রশংসা করে এই ইংলিশ কোচ বলেছেন,

‘হ্যা, আমি মনে করি যেকোনো সাদা বলের ক্রিকেটে সে এমন একজন ক্রিকেটার যাকে যেকোনো দলই চাইবে। আমার মতে এই মুহূর্তে সেরা পাঁচে রয়েছে ওয়ানডেতে (ছয়ে)। আমাদের খুব বেশি খেলোয়াড় নেই এই ব্র্যাকেটে।’

ডেথ ওভারে দারুণ বোলিং করার ক্ষেত্রে জুড়ি নেই মুস্তাফিজের। চাপের মুখেও নিজের সামর্থ্যের জানান দিতে সক্ষম তিনি। আর সেই কারণেই কিউইদের বিপক্ষে ম্যাচে ফিজকে লাইম লাইটে রাখার পক্ষপাতী রোডস। তাঁর ভাষ্যমতে,

‘অবশ্যই, ফিজ দারুণ একজন পারফর্মার এবং চাপের মুখেও সে দুর্দান্ত পারফর্ম করতে পারে। ইনিংসের শেষের দিকেও সে ভালো করতে সক্ষম। সুতরাং অন্যান্য দলের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও ফিজকে পরিকল্পনায় থাকবে।’

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে