,

সিঁধ কেটে ঘুমন্ত ব্যবসায়ীর গলায় ছুরি

news-image

নিউজ ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জে সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় আলতাফ হোসেন সওদাগর (৪০) নামে এক ঘের ব্যবসায়ীর গলায় ধারালো ছুরি ঢুকিয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটে সোমবার রাত ১টার দিকে বারইখালী ইউনিয়নের ভাষন্ডা গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

আহত আলতাফ হোসেন সওদাগর ওই গ্রমের শাহাদাত সওদাগরের ছেলে।

আলতাফ সওদাগরের ছেলে এসএসসি পরীক্ষার্থী সাইফুল জানায়, রাত ১টার দিকে ঘরের মধ্যে দরজা খোলার শব্দ শুনে জেগে দেখি ৩-৪ জন মুখোশপরা লোক আব্বুকে মারছে। আমি ছুটে গেলে আমাকে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় একযোগে সবাই চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

থানার পরিদর্শক (তদন্ত) ঠাকুর দাস মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা সিঁধ কেটে ঘরে ঢুকে আলতাফ হোসেনকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করেছে। পূর্বশত্রুতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর