,

আবার পর্দায় ফিরছেন কোয়েল মল্লিক?

news-image

বিনোদন ডেস্ক : কোয়েল মল্লিক টালিউড থেকে হারিয়েই গেছেন! বিশেষ করে বিয়ের পর সংসার নিয়েই ব্যস্ত সময় পাড় করছেন ওপারের বাংলা সিনেমার জনপ্রিয় এ নায়িকা। তবে আবার রঙিন পর্দায় ফিরছেন কোয়েল মল্লিক। সবকিছু ঠিকঠাক থাকলে টালিউড সুপারষ্টার জিতের নতুন ছবিতে দেখা মিলবে রঞ্জিত মল্লিক কন্যার।

শোনা যাচ্ছে, জিৎ নাকি অনেকদিন ধরেই চাইছিলেন তার নতুন ছবিতে নায়িকা হোক কোয়েল। ইতিমধ্যে নতুন গল্পের জন্য পাভেল ও অভিমন্যুসহ বেশ কয়েক জন নতুন পরিচালকের সঙ্গে কয়েক দফা আলোচনাও সেরেছেন নায়ক।

টালি মহলের খবর, জিৎ- কোয়েলের এই ছবির পরিচালক রাজ চক্রবর্তী। তবে নায়ক, নায়িকা, পরিচালক কেউ সরাসরি মিডিয়ায় মুখ খোলেননি। এখনি এ নিয়ে মুখ খুলতে সোজা নিষেধ করে দিয়েছেন জিৎ।

শোনা যাচ্ছে, মুম্বাইয়ের এক নায়িকাও থাকবেন এই ছবিতে। তার নাম জানা না গেলেও সুরিন্দর ফিল্মস্ আর জিৎ এর প্রোডাকশন হাউসের উদ্যোগে এই ছবি যে তৈরি হতে চলেছে এই বিষয়ে নিশ্চিত টালিউড।

টালিউডরের এক সময়ের সেরা জুটি ছিলেন জিৎ ও কোয়েল মল্লিক। ২০০৩ সালে ‘নাটের গুরু’ ছবিতে জুটি বেঁধে যাত্রা শুরু করেছিলেন তারা। এরপর একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমার উপহার দিয়েছেন তারা।

জিৎ ও কোয়েল জুটির দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা এতটাই যে, এই জুটিকে ‘জিকো’ নামে সম্বোধন করা হত। টলি মহলের একটা বড় অংশের মতে, এর পর আলাদা ভাবে জিৎ-কোয়েল জুটি বাঁধলেও তাদের আবেদন এখনও ফুরোয়নি। এরপর ‘মানিক’, ‘শুভদৃষ্টি‘, ‘হিরো’, ‘ঘাতক’, ‘সাত পাকে বাঁধা’র মতো হিট ছবি উপহার দিয়ে সফল জুটিতে পরিণত হয়েছেন জিৎ ও কোয়েল। এই জুটির সর্বশেষ ছবি ‘প্রেম করেছি বেশ করেছি’ মুক্তি পায় ২০১৫ সালে।

মাঝে তিনটি বছর পার হয়ে গেছে। এই সময়ে আর নতুন কোন সিনেমায় কাজ করেননি কোয়েল মল্লিক। এরই সময়টায় সংসার নিয়েই ব্যস্ত সময় পাড় করেছেন কোয়েল। তবে এবার আবার ঘরের বাইরে বের হচ্ছেন নায়িকা। এর মধ্যে অবশ্য ভাঙনের গুজব উঠেছিল কোয়েল মল্লিকের সংসারে।

খবর রটেছিল স্বামী নিসপাল সিংকে নিয়ে খুব একটা ভালো সময় কাটাতে পারছেন না তিনি। কারণ স্বামী নিসপাল সিং নাকি আরেক নায়িকা সায়ন্তিকার প্রেমে মশগুল হয়ে পড়েছেন। কিছুদিন আগেই এমন খবর ছেপেছে ভারতীয় একাধিক গণমাধ্যম।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা