,

প্রধানমন্ত্রী চাইলেই খালেদা জিয়া মুক্তি পাবেন : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলেই কেবল কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এটা সবাই জানে যে প্রধানমন্ত্রীই সবকিছু নিয়ন্ত্রণ করেন। তিনি চাইলেই খালেদা জিয়া মুক্তি পাবেন।’

‘খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে, এতে প্রধানমন্ত্রীর কোনো হাত নেই’, তথ্যমন্ত্রীর এমন বক্তব্যর জবাবে আজ মঙ্গলবার বেলা ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী একথা বলেন।

এ বিএনপি নেতা অভিযোগ করেন, ‘খালেদা জিয়ার অসুস্থতা আরও বেড়েছে। তার সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাকে না দেওয়া হচ্ছে মুক্তি, না সুচিকিৎসা। ’

‘বিএনপি কেয়ামত পর্যন্ত নালিশ করতেই থাকবে’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘বিএনপির নালিশ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের নালিশ। অনাচার, বাক স্বাধীনতা, গণতন্ত্র কায়েম, ন্যায়বিচার, সুশাসন প্রতিষ্ঠার নালিশ। নজিরবিহীন মিডনাইট ভোটের বিরুদ্ধে নালিশ। আওয়ামী লীগ সরকারের অবৈধসত্ত্বার বিরুদ্ধে নালিশ। এই নালিশ শুধু ন্যায়সঙ্গত নয়, এটি সময়ের দাবি। ’

সম্মেলনে কারাবন্দী খালেদা জিয়াসহ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাবিব-উন নবী সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, আসলাম চৌধুরী, ফজলুল হক মিলনসহ হাজারো নেতাকর্মীর মুক্তি দাবি করেন রিজভী।

এ সময় বিএনপি নেতা সাহিদা রফিক, শওকত মাহমুদ, আব্দুস সালাম আজাদ, মুনীর হোসেন, রফিক হাওলাদার, আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর