,

৬ ঘণ্টার সড়কযাত্রা মাশরাফি–তামিমের

news-image

স্পোর্টস ডেস্ক : ছোট উড়োজাহাজে চড়তে ভয় তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজার। এদিকে অকল্যান্ড থেকে নেপিয়ারের আকাশপথে বড় উড়োজাহাজও নেই। অগত্যা বাংলাদেশের দুই ক্রিকেট তারকা বেছে নিলেন ৬ ঘণ্টার সড়কপথই। অথচ উড়োজাহাজে সে পথ মাত্র এক ঘণ্টার!

উড়ানে ভয় তামিমের জন্য নতুন কিছু নয়। বাংলাদেশের এই মারকুটে ওপেনার মাঠে যতই সাহসী হন না কেন, আকাশযাত্রায় তিনি বেশ ভীতই হয়ে পড়েন। দেশের মধ্যেও চট্টগ্রাম থেকে ঢাকা কিংবা অন্য কোনো শহরে যেতে তিনি বড় উড়োজাহাজের ফ্লাইট বেছে নেন। মাশরাফিও নিউজিল্যান্ডে ছোট বিমানের বাম্পিংকে বড় ভয় করেন।

নিউজিল্যান্ডের পত্রিকা স্টাফ তামিম ও মাশরাফির এই সড়কযাত্রার কাহিনি তুলে ধরে লিখেছে, ‘দুজনই অনেকবার নিউজিল্যান্ড সফর করেছেন। তামিম এর আগেও এই উড়োজাহাজে চড়েছেন। কিন্তু মনে হচ্ছে, ছোট উড়োজাহাজে করে আঞ্চলিক রুটের এই আকাশযাত্রায় তাঁরা এখনো ভয় পান।’

নিউজিল্যান্ডে বাতাসের একটা ব্যাপার আছে। দেশটিতে প্রায় সব ধরনের উড়োজাহাজেই ঝাঁকুনি খুব সাধারণ ঘটনা। এটি ওয়েলিংটনেই বেশি হয়। এই ঝাঁকুনিকেই ভয় মাশরাফি-তামিমের। অকল্যান্ড থেকে ওয়েলিংটনে উড়োজাহাজ পরিবর্তন করেই নেপিয়ারে যেতে হয় দেখেই কাল এই দুই তারকা সড়কযাত্রার ধকলকেই শ্রেয় মনে করেছেন। ২০১৭ সালের সবশেষ নিউজিল্যান্ড সফরেও এ দুজন একইভাবে সড়কযাত্রা বেছে নিয়েছিলেন।

তামিম-মাশরাফি ভয় পেলেও তাঁদের অন্য দুই সঙ্গী রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন উড়োজাহাজে করেই নেপিয়ার পৌঁছান। এবার কয়েকটি দলে ভাগ হয়ে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল। আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবেন মাশরাফিরা।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে