,

ঢাকায় ফিরছেন আহত ফেরদৌস ও পূর্ণিমা

news-image

বিনোদন প্রতিবেদক : কথা ছিল আরও তিন দিন শুটিং হবে। কিন্তু একটি দুর্ঘটনা সবকিছুই ওলট-পালট করে দেয়। মোটরসাইকেল দুর্ঘটনায় ছবির প্রধান দুই অভিনয়শিল্পী ফেরদৌস ও পূর্ণিমার আহত হওয়ার ঘটনায় সাময়িকভাবে শুটিং বন্ধ করে দেন পরিচালক। ভাবছিলেন, সাময়িক বিশ্রাম শেষে আবার শুটিং শুরু করবেন। চিকিৎসকের কড়া নির্দেশ, বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে ফেরদৌস ও পূর্ণিমাকে। শিল্পীদের সুস্থতার কথা ভেবে তাই শুটিং বন্ধ করে দেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল। আজ সোমবার রাত কিংবা কাল মঙ্গলবার সকালে পরিচালকসহ শিল্পীদের ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।

নোয়াখালীর চরমণ্ডলে কয়েক দিন আগে শুরু হয় ‘গাঙচিল’ ছবির শুটিং। শুরুর দিন থেকেই শুটিংয়ে অংশ নেন নায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমা। তবে গতকাল রোববার শুটিং শুরুর কিছুক্ষণ পরই ঘটে দুর্ঘটনা। চিত্রনায়িকা পূর্ণিমা মোটরসাইকেল চালানোর সময় স্লিপ কেটে উল্টে গেলে দুর্ঘটনা ঘটে। পেছনে বসা ফেরদৌস ছিটকে রাস্তায় পড়ে যান। এরপর দ্রুত তাঁদেরকে বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে নিয়ে চিকিৎসাসেবা দেওয়া হয়।

আজ সোমবার সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে আলাপে নেয়ামূল বলেন, ‘বুধবার পর্যন্ত শুটিং বাকি ছিল। হঠাৎ করে এই দুর্ঘটনা সব পরিকল্পনা এলোমেলো করে দেয়। এদিকে পূর্ণিমা আপার হাতের ব্যথা বেড়েছে। ফেরদৌস ভাইয়ের অবস্থাও খুব একটা সুবিধার না। তাই ঝুঁকি নিয়ে আর কোনো কাজ করতে চাইনি। দুজনের সুস্থতার পর নতুন পরিকল্পনা করে আবার শুটিং শুরু করব।’

৬ ফেব্রুয়ারি থেকে চরমণ্ডল আর চর এলাহীতে ‘গাঙচিল’ ছবির শুটিংয়ে অংশ নেন ফেরদৌস আর পূর্ণিমা। গতকাল তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন আনিসুর রহমান মিলন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর