,

মেয়ের বিয়েতে রজনীকান্তের নাচের ভিডিও ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : মেয়ের বিয়ে দিচ্ছেন রজনীকান্ত। ছোট মেয়ে সৌন্দর্য্য’র বিয়ে উপলক্ষ্যে শনিবার অনুষ্ঠিত হয় যৌথ সঙ্গীত ও মেহেদী অনুষ্ঠান। মেয়ের বিয়েতে বেশ আনন্দ করছেন এই দক্ষিণী সুপারস্টার। সম্প্রতি এই আসরের একটি ভিডিও ভাইরাল হয়েছে এখানে দেখা যাচ্ছে জমিয়ে নেচে চলেছেন রজনীকান্ত।

এই অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। গায়ে হলুদ, মেহেদী অনুষ্ঠানের পর এবার হবে বিয়ের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে অভিনেতা কমল হাসানের আসার কথা রয়েছে। এছাড়াও থাকবেন রজনীকান্তের আমন্ত্রণ পাওয়া এক ঝাঁক তারকা।

সৌন্দর্য্য’র বরের নাম বিশাগণ ভানঙ্গামুদি। বিশাগণ একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক এবং একজন অভিনেতাও। সম্প্রতি মনোজ ভীদার চলচ্চিত্র ‘ভানজগর উলাগামে’ তাকে দেখা গেছে। রজনীকান্তের দুই মেয়ের মধ্যে ছোট। সৌন্দর্য্য একজন গ্রাফিক ডিজাইনার এবং চলচ্চিত্র নির্মাতা। ধনুষ ও কাজল অভিনীত ‘ভেলাইলা পট্টাধারী ২’ সিনেমার নির্দেশনা দিয়েছিলেন তিনি।

জানা গেছে, সৌন্দর্য্য ও বিশাগণ দু’জনেরই দ্বিতীয় বিয়ে এটি। সৌন্দর্য্য’র একটি ছেলেও রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর