,

মুখ খুললেন আলিয়া ভাট

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউডে রটেছে কিছু দিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রনবীর কাপুর ও আলিয়া ভাট। দুই তারকার মধ্যে প্রেম চলছে অনেক দিন থেকেই। এবার প্রেম গড়াচ্ছে পরিণতির দিকে। মজার ব্যাপার হলো নানা সময় তারা একে অপরকে নিয়ে মন্তব্য করলেও একে অপরের পরিবার নিয়ে তেমন কোনো মন্তব্য করেন না।

এবার রনবীরের পরিবার নিয়ে মুখ খুললেন আলিয়া। রণবীরের বাবা মা-কে নিয়ে সংবাদমাধ্যমের কাছে আলিয়া জানান, রনবীরের মা নীতু কাপুরের সঙ্গে তার সম্পর্ক বন্ধুর মতো।

আলিয়া বলেন, ‘নীতুজি খুবই ভাল মানুষ। আমি উনাকে আমার বন্ধু ভাবি। উনি সব সময় খুব ঠান্ডা মেজাজে থাকেন। জীবন নিয়েও তিনি খুব ইতিবাচক তিনি। রণবীরও ওর মায়ের থেকে এই স্বভাব পেয়েছে।’

ঋষি কাপুকে নিয়ে আলিয়া বলেন, ‘ঋষিজি সবার থেকে আলাদা। উনি ব্যতিক্রমী। উনার সঙ্গে সময় কাটালে খুব আনন্দ পাওয়া যায়, কারণ উনি ব্যতিক্রমী।’

প্রেমিক রনবীরের প্রশংসায়ও পঞ্চমুখ আলিয়া। আলিয়া বলেন, ‘ রনবীরের মতো ভালো অভিনেতা কম দেখেছি। রণবীরের চোখের মধ্যেই সততা রয়েছে।’

বোঝায় যাচ্ছে, রনবীর আলিয়ার বিয়ের সানাই বাজতে বেশি দেরি নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর