মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উইন্ডিজের বিরুদ্ধে প্রথমবারের ইংল্যান্ডের দাপট

news-image

স্পোর্টস ডেস্ক : এক কথায় উইন্ডিজদের দাঁড়াতেই দিলেন না মার্ক উড ও মঈন আলী। ছোবলে ছোবলে নীল করে দিয়ে ১৫৪ রানেই অল আউট করে দেন স্বাগতিকদের।

সেন্ট লুসিয়া টেস্টে ১২৩ রানের লিড নিয়ে আবারও ব্যাটিংয়ে ইংল্যান্ড। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো নিজের নামের পাশে ৫ উইকেট যোগ করেন উড। অপর প্রান্ত থেকে তাকে দারুণ সঙ্গ দেন মঈন। চলতি সিরিজে প্রথমবারের মতো কোনো টেস্টে চালকের আসনে বসতে পেরেছে ইংল্যান্ড।

তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিকদের অলআউট করে দিয়ে আবারও ব্যাটিংয়ে নেমে ১৯ রানে কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করে ইংলিশরা। ররি বার্নস ১০ ও কিটন জেনিংস ৮ রানে আছেন অপরাজিত।

ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার (১০ ফেব্রুয়ারি) বেশি সময় ব্যাট করতে পারেনি ইংল্যান্ড। ৪ উইকেটে ২৩১ রান নিয়ে শুরু করে ২৭৭ রানেই শেষ হয়ে যায় তাদের প্রথম ইনিংস। কেমার রোচের দুর্দান্ত বোলিংয়ের সামনে বেশি সময় দাঁড়িয়ে থাকা সম্ভব হয়নি ইংলিশদের।

প্রথম ইনিংসে ৭৯ রান আসে বেন স্টোকসের ব্যাট থেকে। এছাড়া জস বাটলার ৬৭ রান করে দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যান।

অপরদিকে, এই ইনিংসে উইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান আসে জন ক্যাম্পবেলের ব্যাট থেকে। তিনি করেন ৪১ রান। এছাড়া, ৩১ রান করে ডোওরিচ।

ইংল্যান্ডের হয়ে একাই ৫ উইকেট নেন উড। ৪ উইকেট তুলে নেন মঈন আর বাকি একটি উইকেট স্টুয়ার্ট ব্রড।

এ জাতীয় আরও খবর

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কারণে ‘হাই অ্যালার্ট’

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ