,

তাহসান-হাবিবের সেলফিতে এ আর রাহমান

news-image

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরের স্টেপলস সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেলো দ্য রেকর্ডিং অ্যাকাডেমি আয়োজিত গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬১তম আসর। এটি বিশ্বব্যাপী সংগীতের জন্য সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড। গত রোববার অনুষ্ঠিত হয় এই গ্র্যামি অ্যাওয়ার্ডের প্রোগ্রাম।

হলিউড, বলিউডের অনেক তারকা সংগীতশিল্পীরাই এতে অংশ নিয়েছিলেন। এই আয়োজনে অন্যান্য সংগীতশিল্পীদের সঙ্গে অংশ নিয়েছেন বাংলাদেশের দুই সঙ্গীত তারকা তাহসান খান ও হাবিব ওয়াহিদও। আর সেখানেই অস্কারজয়ী ভারতীয় সংগীতজ্ঞ এ আর রাহমানের সঙ্গে সেলফিবন্দী হয়েছেন বাংলাদেশের এই দুই শিল্পী।

সোমবার সকালে তারা তাদের ফেসবুক টাইমলাইনে ছবি দুটি পোস্ট করেছেন। জনপ্রিয় গায়ক-সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ এ আর রাহমানের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, গ্র্যামি অ্যাওয়ার্ড দেখতে আসা সার্থক।

অন্য দিকে তাহসান ছবিটি পোস্ট করেছেন শুধু হ্যাশট্যাগ গ্র্যামি লিখে।

গ্র্যামি অ্যাওয়ার্ড আমেরিকার ন্যাশনাল আক্যাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সাইন্সেস কর্তৃক প্রবর্তিত বার্ষিক পুরস্কার যা সংগীত শিল্পে অসাধারণ কৃতিত্ব রাখার জন্য দেওয়া হয়।

এটি ১৯৫৮ সালে প্রবর্তিত হয়। ১৯৭১ সাল পর্যন্ত এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর