,

সাইপ্রাসে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

news-image

অনলাইন ডেস্ক : সাইপ্রাসে সড়ক দুর্ঘটনায় রিপন হোসেন (২৮) ও সাইফুল ইসলাম (৩২) নামে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

জানা যায়, শুক্রবার রাতের খাবার শেষে রিপন তার সহকর্মী সাইফুলকে সঙ্গে নিয়ে সাইপ্রাসের রাস্তায় হাঁটতে যান। তখন পেছন থেকে একটি গাড়ি তাদেরকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান সাইফুল। আহত রিপনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনিও।

ঝিকরগাছা উপজেলার বড় পোদাউলিয়া গ্রামের শাহজাহান মোড়লের ছেলে রিপন হোসেন (২৮)। রিপনের স্ত্রী রীনা খাতুন সাত মাসের সন্তান সম্ভবা। তার আরেক সন্তান রাব্বি দ্বিতীয় শ্রেণির ছাত্র।

নিহত সাইফুল ইসলামের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ফয়জুল্লাপুর গ্রামে। তিনি মৃত আবুল হোসেনের ছেলে। সাইফুল বিবাহিত এবং এক ছেলের বাবা।

রোববার সকালে তাদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পরলে দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এই দুই যুবকের অকাল মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে গোটা এলাকা।

উল্লেখ্য, পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে তারা দুইজনই চলতি বছরের ৩০ জানুয়ারী সাইপ্রাস যান। সেখানে একটি কোম্পানিতে কাজ করতো দু’জন। কিন্তু মাস না পেরোতেই মর্মান্তিক দুর্ঘটনায় শেষ হয়ে গেলো তাদের সব স্বপ্ন। সূত্র: প্রবাস কথা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর