,

লাখো মানুষের ঢল নেমেছে ইরানে ইসলামি বিপ্লবের ৪০ বছর পূর্তিতে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে আজ সোমবার ইসলামি বিপ্লবের ৪০ বছর পূরণ হলো। এ উপলক্ষে সোমবার ইরানে পালিত হচ্ছে ইসলামি বিপ্লবের বিজয় দিবস।

দিবসটি ঘিরে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। দেশজুড়ে আয়োজন করা হয়েছে বিশাল মিছিল ও শোভাযাত্রার। লাখো-কোটি মানুষ এতে অংশ নিয়েছে। খবর আলজাজিরার।

বিজয় দিবসকে সামনে রেখে স্থানীয় সময় রোববার রাত নয়টায় সারাদেশ প্রকম্পিত হয়ে উঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে। ইরানের সর্বস্তরের মানুষ নিজ নিজ বাড়ির ছাদে উঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনি তুলে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খোমেনীসহ জাতীয় নেতা ও ব্যক্তিত্বরা বিজয় মিছিল ও শোভাযাত্রায় অংশ নিতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিপ্লবের ৪০ বছর পূর্তি উপলক্ষে সর্বোচ্চ নেতা খুব শিগগিরই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী দেবেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ ওই বাণীতে দিকনির্দেশনামূলক তথ্য থাকবে বলে জানা গেছে। ১৯৭৯ সাল থেকে ইরানে ইসলামি বিপ্লব শুরু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর