,

মালয়েশিয়াগামী ২২ রোহিঙ্গা উদ্ধার

news-image

টেকনাফ প্রতিনিধি : সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময় কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২২ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে। তাদের মধ্যে ১১ শিশু, ১০ নারী ও একজন পুরুষ। তারা উখিয়ার বালুখালী ও কুতুপালং রোহিঙ্গা শিবিরে থাকে। সবাই মিয়ানমারের নাগরিক। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরীর ভাষ্য, সদর ইউনিয়নের সমুদ্রোপকূল এলাকায় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি জড়ো হচ্ছিল। সমুদ্রে তাদের জন্য বড় একটি জাহাজ নোঙর করে রাখা ছিল। কয়েকজন দালাল তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল। তবে সেই দালালদের ধরা যায়নি।

রোহিঙ্গাদের আজ নিজ নিজ শিবিরে পাঠানো হবে।

মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময় গত বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত চার দফায় ৭০ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাঁদের সহায়তা করার জন্য মোহাম্মদ মহিবুল্লাহ, মোহাম্মদ হুমায়ুন, মোহাম্মদ মামুন ও আবদুল কাদের নামের চারজন দালালকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর