,

ফের আরজে নুসরাত ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : বছর তিনেক আগে একটি এফএম রেডিওতে আরজে হয়েছিলেন বড় পর্দার অভিনেত্রী নুসরাত ফারিয়া। সে সময় ‘বন্ধুত্বের বুধবার’ নামে একটি অনুষ্ঠানে কথা বলতেন তিনি। দীর্ঘদিন বিরতির পর আবার একটি এফএমে আরজে হচ্ছেন বড় পর্দার এই অভিনেত্রী। অনুষ্ঠানের নাম ‘হ্যাশট্যাগ মি টু’। এটি প্রযোজনা, পরিকল্পনা করছেন আরজে রাসেল। সমাজের সব বয়সের ছেলেমেয়েদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে, তা কেউ কাউকে বলতে পারে না। তাদের নিয়েই এই অনুষ্ঠান। এখানে ওই সব মানুষের গল্প দর্শক-শ্রোতাদের শোনানো হবে। অনুষ্ঠানে তাদের জন্য একটা দিকনির্দেশনাও থাকবে বলে জানান ফারিয়া।

ফারিয়া বলেন, একসঙ্গে অডিও–ভিডিওতে ধারণ হবে অনুষ্ঠানটি। এফএম ছাড়াও ইউটিউব চ্যানেল ও টেলিভিশনেও প্রচারের কথা আছে। তিনি আরও বলেন, ‘যাঁরা অনুষ্ঠানে তাঁদের গল্প বলতে আসবেন, তাঁদের নাম–পরিচয় গোপন থাকবে। ভিডিওতেও তাঁদের চেহারা দেখানো হবে না।’

এত দিন পর আরজে হচ্ছেন কেন? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘মাঝেমধ্যে উপস্থাপনার কাজ করি। অনুষ্ঠানটি বড় পরিসরে হচ্ছে। আয়োজন দেখেই রাজি হয়েছি। প্রায় ছয় মাস আগে থেকেই অনুষ্ঠানটির পরিকল্পনার সঙ্গে আছি।’ অনুষ্ঠানে দেশের বাইরের প্রবাসীরাও অডিও ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেবেন। ফারিয়া জানান, আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সরাসরি সম্প্রচারিত হবে ৫২ পর্বের অনুষ্ঠানটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর