,

সঞ্জয় দত্ত এবার মাদক বিরোধী প্রচারণায়

news-image

বিনোদন ডেস্ক : মাদকে অতিরিক্ত আসক্তির কারণে এক সময়ে বিতর্কের কেন্দ্রে ছিলেন বলিউডের মুন্নাভাই খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। পরে জনসম্মুখে নিজের এই কর্মের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। এবার মাদকমুক্ত ভারত গড়তে প্রচারণার অন্যতম মুখ হতে চলেছেন এই অভিনেতা।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মাদক দেশের যুব সম্প্রদায়ের পিছু ছাড়াতে উদ্যোগী সঞ্জয়। সম্প্রতি মাদকের বিরুদ্ধে দেশজুড়ে প্রচার চালানোর ইচ্ছে প্রকাশ করেছেন এই অভিনেতা। আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি চণ্ডীগড় ও হিসারের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে #ড্রাগফ্রিইন্ডিয়া প্রচার হওয়ার কথা। তারই অংশ হতে চলেছেন সঞ্জয়।

তিনি টুইটারে জানিয়েছেন, মাদক একজনের জীবনকে কতটা বিপন্ন করে তুলতে পারে, তার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে তার। সেই কারণেই এই প্রচার তিনি অন্তর থেকে চালাতে চান। তার ভাষ্য, মাদকের জালে ডুবে যাওয়াটা খুবই সহজ, তবে তার থেকে বেরিয়ে আসাটা সাংঘাতিক কঠিন। অল্প বয়সেই এই নেশা মাথায় চাপে। প্রত্যেকটা মানুষের যুব সম্প্রদায়ের কাছে মাদকবিরোধী প্রচার চালানো উচিত বলেও মনে করেন সঞ্জয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর