,

বাংলাদেশি নারীদের জন্য চালু হলো ‘স্টারমামস’

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশি নারীদের মধ্যে সংযোগ, তাদের ক্ষমতায়ন ও তার গল্পগুলো ভাগাভাগি করতে চালু হয়েছে স্টারমামস নামের একটি ওয়েবসাইট। এ প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের নারীদের প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।

প্ল্যাটফর্মটি চালু করেছেন ২০০৮ সালের লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার প্রথম রানারআপ সৈয়দা তাজ্জি। এর পৃষ্ঠপোষকতা করছেন অস্ট্রেলিয়ার ‘হটকিউবেটার’ নামের একটি প্রতিষ্ঠান।

এ ওয়েবসাইটের পরিচিতিমূলক ভিডিওতে বলা হয়েছে, বাংলাদেশে প্রতিবছর ১০ হাজার মানুষ আত্মহত্যা করে যার মধ্যে ৯০ ভাগই নারী। মেয়েদের পদে পদে অনেক বাধার সম্মুখীন হতে হয়। গর্ভপাতের সময় হতাশা, জন্ম দেয়া আগে পরে মানসিক অবসাদ ও হতাশাসহ অনেক সমস্যার সম্মুখীন হতে হয় নারীদের যেসব সমস্যার সমাধান নারীরা সমাজে খুঁজে পায় না।

এ প্ল্যাটফর্মের মাধ্যমে নারীরা একে অন্যের অনুভূতিগুলো শেয়ার করতে পারবেন। মানসিক স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করতে পারবেন। শুধু মা নন, স্টারমামস সব নারীদের জন্যই। মানসিকর স্বাস্থ্যের পাশাপাশি এখানে ক্যারিয়ার, মেক-আপ, অন্দরসজ্জাসহ নানা বিষয়ে আলোচনা করা যাবে।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর