,

ইডেনের সাবেক অধ্যক্ষ খুনের ঘটনায় ২ গৃহকর্মীকে খুঁজছে পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যার ঘটনায় তার দুই গৃহকর্মীকে খুঁজছে পুলিশ। ইতিমধ্যেই তাদের আটকের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার।

আজ সোমবার সকালে তিনি বলেন, ‘আমাদের সন্দেহের তীর ওই দুই গৃহকর্মীর দিকেই। ওই ঘটনার পর বিকেল পাঁচটার দিকে তারা পালিয়ে যায়। এর পরই তাদের ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। গতকাল সারা রাতই অভিযান চলে। আশা করছি, দ্রুত তাদের আটক করা সম্ভব হবে।’

এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন জানিয়ে উপকমিশনার বলেন, তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হতে পারে। এই ঘটনাটি পুলিশ ছাড়াও র‌্যাব ছায়া তদন্ত করছে।

পলাতক দুই গৃহকর্মী হলেন, ফরিদপুরের বোয়ালমারীর স্বপ্না। তার বয়স আনুমানিক ৩৬। আর কিশোরগঞ্জের রেশমির বয়স আনুমানিক ৩০ বছর।

ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে (৬৬) তার বাসায় শ্বাসরোধে হত্যা করা হয়। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিউমার্কেট এলাকার সুকন্যা টাওয়ারের ১৬ সি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার, ব্যবহৃত মোবাইল ফোন খোয়া গেছে। ধারণা করা হচ্ছে, পলাতক গৃহপরিচারিকারা স্বর্ণালঙ্কার চুুরির জন্যই এ ঘটনা ঘটিয়েছে।

মাহফুজা চৌধুরী পারভীন মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক ইসমত কাদির গামার স্ত্রী। সুকন্যা টাওয়ারের ওই ডুপ্লেক্স ফ্ল্যাটে তারা স্বামী-স্ত্রী বসবাস করতেন। তাদের বড় ছেলে সেনা কর্মকর্তা ও ছোট ছেলে ব্যাংকার।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর