,

মেসির জাদু মাঠের বাইরে

news-image

স্পোর্টস ডেস্ক : পাঁচ বারের ব্যালন ডি অ’র, চার বার চ্যাম্পিয়নস লিগ, নয়বার স্প্যানিশ চ্যাম্পিয়নসহ অসংখ্য ব্যক্তিগত ও দলীয় শিরোপা রয়েছে লিওনেল মেসি নামটির সঙ্গে। বার্সেলোনার এই আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে মুগ্ধ বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ফুটবল প্রেমীরা।

৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডের বাম-পায়ের জাদুর জন্য ভক্তরা তাকে জাদুকর হিসেবে উপাধি দিয়েছেন। এবার মাঠের বাইরেও ‘জাদু’ দেখালেন মেসি। আর এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি স্টুডিওতে একটি পানীয়র বিজ্ঞাপনে নিজের নৈপুণ্য দেখিয়েছেন মেসি। খানিকটা পানীয় ভর্তি বোতলটাকে তিনি বসিয়েছিলেন ফুটবলের ওপর। এরপর একটি রিং লক্ষ্য করে শট নিলেন। বলটাকে শুধু রিংয়ের মধ্যে দিয়ে পারই করালেন না, এমনই ট্রিক শট নিলেন যে, বোতলটিও একটি পাক খেয়ে ঠিক দাঁড়িয়ে থাকল ফ্লোরের ওপর। যা চোখে না-দেখে বিশ্বাস করা প্রায় অসম্ভব।নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিওটি পোস্ট করেছেন বার্সেলোনা অধিনায়ক।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে