মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থমন্ত্রী বললেন, কাউকে কষ্ট দিয়ে রাজস্ব আদায় করতে চাই না

news-image

নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কাউকে কষ্ট দিয়ে রাজস্ব আদায় করতে চাই না। তবে রাজস্ব দেবে না সে রকম কাউকে আমরা প্রত্যাশা করি না।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে রোববার (১০ ফেব্রুয়ারি) অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভ্যাট-কাস্টমস সংশ্লিষ্ট সদস্য ও কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধান করে কিভাবে আয় বাড়ানো যায় সেই পরিকল্পনা করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য সরকারের রাজস্ব আরও বৃদ্ধি করা। এই মুহূর্তে আমরা রাজস্ব আহরণে কিছুটা হলেও পিছিয়ে আছি। সেই অবস্থা থেকে সামনে এগোতে হবে।

তিনি আরও বলেন, ‘এখানে এনবিআরের যারা আছেন, তারা কাজ করতে গিয়ে যেসব সমস্যার মোকাবিলা করেন, তা থেকে উত্তরণের একটা রাস্তা বের করার চেষ্টা করছি। পাশাপাশি সবাইকে নিয়ে ব্যবসায়ীদেরকে কিভাবে আরও সাহায্য করা যায়, সরকার কিভাবে সাহায্য করতে পারে, সেই দিকগুলোও তুলে ধরেছি।’

মুস্তফা কামাল বলেন, ‘আমাদের যেসব জায়গা থেকে প্রাপ্তি নেই, সেখানে অসঙ্গতি দেখা দিলে ভ্যাট-কাস্টমসের মাধ্যমে সবাইকে নিয়ে তা সমাধান করা হবে, যে পর্যন্ত না আমরা নিজেরা কমফোর্ট ফিল করব। আমরা কমফোর্ট জোনে চলে আসতে চাই।’ আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক