,

শুটিংয়ে যেভাবে আহত হলেন, জানালেন চিত্রনায়ক ফেরদৌস (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘গাঙচিল’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।

রোববার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরমণ্ডলে শুটিংস্থলে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তারা। সেখানে ‘গাঙচিল’ সিনেমার শুটিং করছিলেন এই দুই নায়ক-নায়িকা। পরে দুপুরে ফেরদৌস ও পূর্ণিমাকে সেখানকার বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা নেয়ার সময় চিত্রনায়ক ফেরদৌস সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ফেরদৌস জানান, তিনি ও পূর্ণিমা মোটরসাইকেলে চড়া একটি দৃশ্যে শুটিং করার সময় হঠাৎ মোটরসাইকেলটি থেকে তারা ছিটকে পড়ে যান। এ সময় মোটরসাইকেলটি উলটে তাদের গায়ে এসে পড়ে বলে জানান ফেরদৌস।

এদিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সিনেমাটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল জানান, রোববার সকালে মোটরসাইকেলের একটি দৃশ্যের শুটিং হচ্ছিল। শনিবারও এই দৃশ্যের শুটিং হয়েছে। মোটরসাইকেল চালাচ্ছিলেন পূর্ণিমা আর তার পেছনে বসেছিলেন ফেরদৌস। হঠাৎ রাস্তায় স্লিপ কেটে তাদের মোটরসাইকেলটি উল্টে গেলে ফেরদৌস ও পূর্ণিমা ছিটকে রাস্তার পাশে পড়ে যান। এতে দুজন ব্যথা পান। দুজনেরই শরীরের কিছু স্থানে কেটে গেছে।

বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসক ডা. আ ক ম আব্দুল হক বলেন, ফেরদৌস ও পূর্ণিমা এখানে এসেছিলেন। তারা দুজনই ব্যথা পেয়েছেন। কিছু জায়গায় কেটে গেছে। তবে তাদের শরীরে কোনো ফ্রেকচার হয়নি। তবুও এক্স-রে করানো হয়েছে। সোমবার রিপোর্ট পাওয়া যাবে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে গেছেন।

উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরমণ্ডল ও চর এলাহিতে ‘গাঙচিল’ সিনেমাটির শুটিং করছেন ফেরদৌস ও পূর্ণিমা।

নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এ সিনেমায় নায়ক ফেরদৌস সাংবাদিক চরিত্রে ও নায়িকা পূর্ণিমা একজন এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করছেন। অতিথি শিল্পি হিসেবে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটির চিত্রনাট্য লিখেছেন, মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়।

পরিচালক নঈম সাংবাদিকদের বলেছিলেন, আগামী মার্চের শেষ দিকে সিনেমাটির শুটিংয়ের কাজ শেষ হবে। চলতি বছরের মাঝামাঝির দিকে সিনেমাটি দর্শক দেখতে পাবেন বলে তিনি আশা করেন। যুগান্তর

https://www.facebook.com/rony.ahmad.395/videos/2113810432044417/?t=0

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর