,

মাশরাফি সদস্য হলেন সংসদীয় স্থায়ী কমিটির

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠ থেকে রাজনীতিতে পা রেখেই সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি বিন মুর্তাজা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত মাশরাফিকে ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।

রোববার গঠিত ১০টি সংসদীয় কমিটির সভাপতি পদে সাবেক মন্ত্রীদের অগ্রাধিকার দেয়া হয়। এদিন ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ভোলা-৪ আসান (চরফ্যাশন-মনপুরা) থেকে নির্বাচিত সাবেক উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে।

কমিটির অন্য সদস্যরা হলেন- ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বীরেন শিকদার, নাজমুল হাসান, মাহাবুব আরা বেগম গিনি ও জুয়েল আরেং।

রাজনীতিতে চলে আসা মাশরাফির ক্রিকেট ক্যারিয়ার নিয়েও গুঞ্জন রয়েছে। অনেকেই বলা বলি করছেন সদ্য শেষ হওয়া বিপিএলই মাশরাফির ক্যারিয়ারের শেষ।

তবে গত বুধবার মিরপুরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বিপিএলের দ্বিতীয় সেমিফাইনাল শেষে মাশরাফি বলেন, ‘আল্লাহ বাঁচিয়ে রাখলে খেলার ইচ্ছা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে কি হবে জানি না। আমার ইচ্ছা ছিল ঘরোয়া এবং আন্তর্জাতিক মিলে ২০ বছর ক্রিকেট খেলব।’

উল্লেখ্য, ২০০১ সালে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় মাশরাফির।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর