,

নরসিংদীতে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

news-image

নরসিংদীর মাধবদী পৌলানপুরে মালবাহী কার্ভাডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক। রবিবার বিকেল সাড়ে ৪ টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার মাধবী থানার পৌলানপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, স্থানীয় পৌলানপুর এলাকার দেলোয়ার হোসেন এর পুত্র রাব্বি(২৮),মাধবদী টাটা পাড়া মহল্লার মাহফুজুর রহমানের পুত্র রকসি (২৫)। আহত ব্যক্তি হচ্ছেন, নরসিংদী কাউরিয়া পাড়া মহল্লার মৃত বাছেদ কমিশনারের পুত্র নওশাদ মাহমুদ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে নরসিংদী গামী মালবাহী কার্ভাডভ্যান ঘটনাস্থলে পৌছে সামনে থাকা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত ও  অপর জন আহত হয়। পুলিশ নিহত দুইজনের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘাতক কার্ভাডভ্যান ও  চালক ইয়াছিন মিয়াকে আটক করা হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবু তাহের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনা কারণ খতিয়ে দেখছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর