,

সরকারি চাকরিতে ৩ লাখ ৩৭ হাজার পদ শূন্য

news-image

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের বিভিন্ন অফিস ও মন্ত্রণালয়ে তিন লাখ ৩৬ হাজার ৭৪৬টি সরকারি পদ শূন্য পদ। এর মধ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য রয়েছে তিন হাজার ৮৫৪টি পদ। এসব শূন্য পদ পূরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।রোববার জাতীয় সংসদে মো. আনোয়ারুল আজীম (আনার) ও শামসুল হক টুকুর ভিন্ন ভিন্ন তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং এর অধীন সংস্থার চাহিদার প্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ১০ থেকে ১২ গ্রেডে (দ্বিতীয় শ্রেণি) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে। ১৩ থেকে ২০ এর (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) পদে স্ব স্ব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা নিয়োগ বিধি অনুযায়ী করে থাকে।মন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগ ধারাবাহিকভাবে সকল মন্ত্রণালয়/বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন পদ সৃজনের সম্মতি প্রদান করা হয়। পরবর্তীতে মন্ত্রণালয় বা বিভাগ নিয়োগবিধি অনুযায়ী ওই পদে জনবল নিয়োগের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে থাকে। আদালতের কার্যক্রম শেষ না হওয়া এবং পদোন্নতিযোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্য পদ পূরণ করা যায় না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর