,

প্রধান বিচারপতি বললেন, ধর্ম যার যার, উৎসব সবার

news-image

নিউজ ডেস্ক : ধর্ম যার যার, উৎসব সবার। সবার মঙ্গল কামনা করছি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আজ রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক বাণী অর্চনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। সুতরাং আজকে আমরা এই উৎসবে যোগ দিতে এসেছি। সুপ্রিম কোর্ট বারে এ অনুষ্ঠান অনেক আগে থেকেই পালন হয়ে আসছে। আমি প্রায় প্রত্যেক বারেই এসেছি। কোনোবারই মনে হয়, মিস হয়নি। ভবিষ্যতেও আসব। সবার মঙ্গল কামনা করছি।’

এ ছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এতে আরো উপস্থিত ছিলেন- বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি শশাঙ্ক শেখরসহ হাইকোর্টের বিচারপতি ও আইনজীবীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর