,

অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বাংলাদেশের মানুষ : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : সরস্বতী পূজায় বিপুল জনসমাগম প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে এ দেশের মানুষ সব ধর্মের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

আজ রবিবার সকালে রাজধানী উচ্চ বিদ্যালয় ও খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা আলাদা ধর্মে বিশ্বাসী হলেও তারা মনেপ্রাণে বাঙালি। এই বাঙালিরা সানন্দে সব উৎসব পালন করে থাকে।’

তিনি বলেন, ‘দেবী সরস্বতীর কাছে পূজা অর্চনা করে শিক্ষার্থীরা যেন সঠিক প্রজ্ঞা ও জ্ঞানের আলোতে বিকশিত হয়ে আগামীর সুন্দর ও অসাম্প্রদায়িক বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে, আমরা সেই কামনা করি।’ কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর